- এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাটছিলেন,

হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে।


- তিনি প্রানের ভয়ে দৌড়াতে লাগলেন 

কিছুদুর গিয়ে দেখলেন পানি হীন একটা কুয়া। 


- তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাপ,

পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন 

এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্তায় ঝুলে রইলেন।


- উপরে চেয়ে দেখলেন 

সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাড়িয়ে আছে। 


- নিচে চেয়ে দেখলেন 

বিশাল সাপ তার নামার অপেক্ষায় রয়েছে।


- বিপদের উপর আরো বিপদ 

হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং 

একটি কালো  ইদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।


- এমত অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।


- তখন হঠাৎ কুয়ার সাথে 

লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন।


- তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন 

- এবং তা চেটে খেলেন,সেই মধু এতটায় মিষ্ট ছিল যে তিনি মূহুর্তের জন্য উপরে গর্জন রত সিংহটি,নিচে হা করে থাকা সাপ দড়ি কাটা ইদুরের কথা ভুলে গেলেন।


- ফলে তার বিপদ অবিশ্যম্ভবি হয়ে দাড়ালো।


#ঈমাম গাজ্জালি(রঃ)এই গল্পের ব্যখ্যা দিতে গিয়ে বলেন:-


-  এই সিংহ হচ্চে আমাদের মৃত্যু যা সর্বক্ষন আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।


-  সেই সাপটি হচ্চে কবর যা আমাদের অপেক্ষায় আছে  সর্বক্ষন।

- আর সাদা ইদুর হলো দিন আর কালো ইদুর হলো রাত যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।


-  আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেই আমাদের চর্তমূখি ভয়ানক বিপদের কথা ভুলে যায়।


- তাই আসুন আমরা দুনিয়া কে পেয়ে পরকালকে ভুলে না যাই।


- দৈনন্দিন জীবনে পাচ ওয়াক্ত নামাজ পড়ি,

এবং আল্লাহ ও তার রাসুল (সঃ) পথ অনুসরন করে জীবন গড়ি।


- আল্লাহ আমাদের সকলকে সেই তওফিক দান করুক।  

আমীন.....,,

Leave a Comment

Youtube Channel Image
AH Mixed Media Subscribe To watch more Entertainment video
Subscribe